দিনাজপুরের কাহারোলে ধানের শীষ প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় উপজেলার তারগাঁও ইউনিয়ন বুলিয়া বাজার মাঠে তারগাঁও ইউনিয়ন বিএনপির আয়োজনে দিনাজপুর-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী মোঃ মনজুরুল ইসলামের নির্বাচনী জনসভায় সংশ্লিষ্ট্য ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাঈন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা শাখার সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ও সাধারন সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী। বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, কাহারোল উপজেলা মহিলা দলের সভাপতি মোছাঃ শামীমা পারভীন রনি প্রমুখ।