কিশোরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৭:১৯ পিএম
কিশোরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা

কিশোরগঞ্জ সদর উপজেলায়  জানুয়ারি  মাসের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি ) সদর উপজেলা পরিষদের হল রুমে  উপজেলা নির্বাহী অফিসার মো:কামরুল হাসান মারুফের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা, কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম ভুইয়া, উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ মঈনুর রহমান মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নাজমুল করিম, প্রজিপ কর্মকর্তা মোজাম্মেল হক, ইসলামিক ফাউণ্ডেশনের হিসাব রক্ষক কাম ফিল্ড সুপার ভাইজার শফিকুল আলম সারওয়ার, কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদী, সাংবাদিক আলী রেজা প্রমুখ। সভায় কিশোরগঞ্জ সদরের আইনশৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট সদস্যগণ, উপজেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তাগণ,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, গনমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  এছাড়াও চোরাচালান টাস্কফোর্স  কমিটি, সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে