রংপুরের পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা শেষে আলোচনা সভায় বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ সরদার। দুইদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিক দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোছা: মকছেদুন্নাহার মেরী। বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষক-কর্মচারীরাও বিভিন্ন খেলায় অংশ গ্রহন করেন। এসময় শিক্ষক দম্পতি আব্দুল হামিদ সরদার ও মকছেদুন্নাহার মেরীর যৌথ পরিবেশনায় গান সকলকে মুগ্ধ করে তোলে বিদ্যালয় প্রাঙ্গণ। পরে প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।