সাবেক হুইপ জামালের স্ত্রী আর নেই

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ১২:৩০ পিএম
সাবেক হুইপ জামালের স্ত্রী আর নেই

বরিশালের বানারীপাড়া-স্বরূপকাঠী  আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা প্রয়াত সৈয়দ শহিদুল হক জামালের স্ত্রী নাসরিন হক (৭২) আর নেই।  শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত পৌনে চারটার দিকে ঢাকায় ক্যান্টনমেন্টের বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে  তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির...রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আগামিকাল রবিবার (১ ফেব্রুয়ারি) বাদ জোহর ঢাকায়  ক্যান্টনমেন্টের আল্লাহু মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাজা শেষে আজিমপুর গোরস্থানে স্বামীর কবরের পাশে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হবে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমেবদনা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে