কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের স্বনামধন্য বিদ্যাপীট বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও হিলচিয়া ইউনিয়নের হিলচিয়া উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আজ শনিবার স্কুল মাঠে বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাজাহান সিরাজ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান স্বাগত বক্তব্য রাখেন। এদিকে হিলচিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি নিয়াজ মামনুন রহমান পুটন সভাপতিত্ব করেন। আরো উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ কবির আলম শাহ্, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে সহকারী অধ্যপক মিসেস নাছিমা নিয়াজ, অভিভাবক সদস্য ছিদ্দিকুর রহমান লিটু, সহকারী শিক্ষক শাহদাত মন্ডল কামরুন্নাহার মুর্শিদা। অনুষ্ঠানটি পরিচালনা করেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি শাহিনুর রহমান।