জামায়াতের কথা একটা, কাজে আরেকটা: রেজাউল করীম

এফএনএস অনলাইন:
| আপডেট: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৩:২২ পিএম | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৩:১৮ পিএম
জামায়াতের কথা একটা, কাজে আরেকটা: রেজাউল করীম
ছবি, সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘জামায়াতের মুখে একটা, কাজে আরেকটা। আমাদের সামনে বলে একটা, আর গোপনে গিয়ে বৈঠক করে আমেরিকার দূতাবাসে। মুখে বলে একটা, আর গোপনে বৈঠক করে ভারতের সঙ্গে। বৈঠক হতেই পারে, গোপনে কেন? সেই গোপনের মধ্যে ডাল মে কুচ কালো হে। এটা দেশের মানুষ বুঝে গেছে।’

শুক্রবার রাতে নরসিংদী সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক-সংলগ্ন পুলিশ লাইন্স এলাকায় এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর।

নীতি আদর্শ অনুযায়ী গত ৫৪ বছর দেশ চলেনি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম ৫ আগস্টে গণ-অভ্যুত্থানের পর দেশটাকে নতুনভাবে বিনির্মাণ করবো। সুন্দর এক দেশ তৈরি হবে, ইসলাম শক্তিশালী হবে, মানবতা রক্ষা পাবে। এই আশা নিয়ে আমরা, বিশেষ করে আমি একটি সমঝোতা তৈরি করেছিলাম ইসলামের পক্ষে একটি বাক্স।’

জামায়াতকে উদ্দেশ্য করে এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘কিন্তু, একশ্রেণির ক্ষমতালোভী ইসলামের বাক্সের পরিবর্তে চাইছে বর্তমান প্রচলিত আইনে দেশ চালাতে। তারা বলেছে, ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েম করবে। প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা? এটা সম্পূর্ণ একটি ধোঁকা।’

চরমোনাই পীর বলেন, সমঝোতার নেতৃত্ব ও নীতিগত অবস্থান নিয়ে মতবিরোধের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই যদি একত্র হয়ে হাতপাখায় ভোট দেন, পরিবর্তন সম্ভব। এখন আর চুপ থাকার সময় নেই।’

আপনার জেলার সংবাদ পড়তে