পিরোজপুর জেলার কাউখালী উপজেলাধীন নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদ্রাসার প্রভাষক (আরবি) মো. নাসরুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। তার এমফিল গবেষণাটি সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ২৭২তম সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়েছে। গবেষণা অভিসন্দর্ভের শিরোনাম ছিল- “আদর্শ যুবসমাজ গঠনে রাসূলুল্লাহ (স.)-এর ভূমিকা”। গবেষণায় তিনি মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর আদর্শ ও দিকনির্দেশনার আলোকে যুবসমাজ গঠনের গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরেছেন। উল্লেখ্য, মো. নাসরুল্লাহ ঝালকাঠির প্রখ্যাত অলীয়ে কামেল মরহুম কায়েদ সাহেব হুজুর (রহ.) এর বড় জামাতা মাওলানা মুজ্জাম্মিলুল হক রাজাপুরীর নাতি এবং নাঙ্গুলী দরবারের পীর মাওলানা আব্দুল মতিনের জ্যেষ্ঠ পুত্র।