কয়রায় পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময়

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৩:৫৮ পিএম
কয়রায় পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময়

য়রায় চিকিৎসা বিষয়ে  পল্লী চিকিৎসকদের সাথে এক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১ টায় কয়রা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কয়রা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের  ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক  দেশের কণ্ঠ ও ডেইলি এক্সপ্রেস পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কয়রা উপজেলার বিভিন্ন জনসচেতনতামূলক বিষয়ে বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলমগীর হোসেন গরিব  রোগীদের কথা মাথায় রেখে সপ্তাহের প্রতি মঙ্গলবার ফ্রি অপারেশন করার ঘোষণা দেন। এ ছাড়া রোগীদের অন্যান্য বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করেন। কয়রা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মোঃ আক্তারুজ্জামানের পরিচালনায় এ আরও বক্তব্য রাখেন কয়রার পল্লী চিকিৎসক সমিতির সভাপতি মোঃ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল হক, পল্লী চিকিৎসক গোলাম সুরাত, নজরুল ইসলাম, লুৎফর রহমান, আমিনুল ইসলাম, মোঃ কামরুজ্জামান টুকু, আবু মুছা, নুরুল ইসলাম খোকন, সুশান্ত মন্ডল, ফারুক বিল্লাহ প্রমুখ। মতবিনিময় সভার চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে কয়রা উপজেলার বিভিন্ন এলাকার ১২০ জন পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে