বাগমারায় চ্যানেল এস টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৩:৫৯ পিএম
বাগমারায় চ্যানেল এস টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
রাজশাহীর বাগমারায় সব কথা, সবার কথা এই প্রতিপাদ্যকে সামনে রেখে 'চ্যানেল এস'র বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কর্তন, ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার ৩১ জানুয়ারি সকাল এগারোটায় বাগমারা প্রেসক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক 'চ্যানেল এস' বাগমারা প্রতিনিধি । সভায় সভাপতিত্ব করেন বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ। প্রধান অতিথি ছিলেন ভব্নীগঞ্জ দলিল লেখক সমিতির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন মহুরি। বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলান উদ্দীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রথম আলো'র সাংবাদিক মামুনুর রশিদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন,চ্যানেল এস প্রতিনিধি কুতুবুল আলম, তারেক জিয়ার প্রজন্ম দলের বাগমারা উপজেলা সভাপতি নাসির উদ্দীন, ওলামা দলের জেলা সদস্য মকলেছুর রহমান মুকুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহম্মেদ, সজীব খান শিমুল । এছাড়াও উক্ত অনুষ্ঠানে সংবাদকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে