ভোট কেন্দ্র নিরাপদ করতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে: ইসি

এফএনএস (ফয়সল বিন ইসলাম নয়ন; ভোলা) : | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৪:১৫ পিএম
ভোট কেন্দ্র নিরাপদ করতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে: ইসি

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনকে অবাধ সুস্ঠ শান্তিপূর্ণ করার জন্য ভোট কেন্দ্রে শতভাগ সিসি ক্যামেরায় আওতায় আনার চেষ্টা করতে হবে। এতে করে ভোট কেন্দ্রে নিরাপদ থাকবে। কেন্দ্রে কেউ অসৎ কাজ করার সুযোগ পাবেনা। আমরা সবার সাধ্যমতো চেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।শনিবার সকালে ভোলা জেলা প্রশাসক সম্মেল কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নির্বাচনের দিন ভোটকেন্দ্রের সীমানার মধ্যে কোনো ধরনের জটলা সহ্য করা হবে না জানিয়ে ইসি আরও বলেন, ‘ভোট হবে উৎসবমুখর। কোনটা ভোটের উৎসব আর কোনটা ভোট ঠেকানোর জটলা তা আপনাদের বুঝতে হবে। তা বুঝেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।’ তিনি বলেন,সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন কোনো ছাড় দেয়া হবে না। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সবাই একে অপরের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।’

আপনার জেলার সংবাদ পড়তে