চাটমোহর পৌর সদরের ডাক্তার আলহাজ্ব জয়েন উদ্দিন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার চাটমোহর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্ধ্যা কিরিটির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু। বিশেষ অতিথি ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল ও ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র,ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,প্রধান শিক্ষক আলতাফ হোসেন,প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস এম হাবিবুর রহমান,দৈনিক সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন,সহকারি অধ্যাপক মোতাহার আলী,প্রভাষক আঃ সবুর রানা,উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাইদুর রহমানসহ শিক্ষকমন্ডলী,অভিভাবক উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে পাবনা-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আলী আছগার উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন। একইদিন চাটমোহর বিদ্যাপীঠ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চাটমোহর এনায়েতুল্লাহ ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।