ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ১ম সমাবর্তন

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৪:২৯ পিএম | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৪:২৯ পিএম
হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ১ম সমাবর্তন

মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথম বারের মত অনুষ্ঠিত হলো সমাবর্তন। শনিবার(৩১জানু) সকাল ১২ঘটিকায় উপজেলা তেতৈতলাস্থ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.নিয়াজ আহমেদ খাঁন,বাংলাদেশ মঞ্জুরি কমিশন এর সদস্য প্রফেসর আনোয়ার হোসেন,প্রফেসর মাহমুদুল হাসান চৌধুরী,হামদর্দ এর ব্যবস্থাপনা পরিচালক হাকীম মো:ইউসুফ হারুন ভূঁইয়া,হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভিসি উপাচার্য প্রফেসর মো: মুঞ্জরুল আলম, জাতীয় অধ্যাপক একে আজাদ খাঁন,প্রফেসর কামরুন নাহার হারুন,ব্রিগেডিয়ার জেনারেল(অব:) মাহমুদুল আলম প্রমুখ। ধর্ম বিষয়ক উপদেষ্টা বক্তব্য শেষে ক্রেস্ট ও মেডেল তুলে দেন ছাত্র-ছাত্রীদের হাতে এবং তিনি বলেন এই প্রথম অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ায় আমি হামদর্দ কর্তৃপক্ষকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই।

আপনার জেলার সংবাদ পড়তে