হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট)আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এস.এম.ফয়সল বলেছেন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ৪ কোটি মায়েদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরন করা হবে। যার মাধ্যমে প্রতিটি পরিবার ২ থেকে আড়াই হাজার টাকা অথবা এর সম পরিমাণ প্রযোজনীয় খাদ্য সামগ্রী দেয়া হবে। ফ্যামিলি কার্ডের সহায়তার ফলে পরিবারগুাে টাকা সঞ্চয় করতে পারবে। সেই সঞ্চয় দিয়ে সন্তানদের খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষায় ব্যয় করা যাবে। গ্রামীন নারীরা প্রয়োজনে এই অর্থ ক্ষুদ্র বিনিয়োগেও ব্যবহার করতে পারবে। যা অতিরিক্ত আয়ের সুযোগ তৈরী করবে। তাছাড়া কৃষি কার্ড’র মাধ্যম কৃষকদের বিনামূল্যে সার, বীজসহ কৃষি উপকরন দেয়া হবে। শনিবার দিনভর মাধবপুর ও চুনাররুঘাট উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে উঠান বৈঠক, মত বিনিময় সভা ও লিফলেট বিতররণকালে উপস্থিত জনসাধানের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা গুলো বলেন। তিনি আরও বলেন বিগত দিনে সরকারি কোন দায়িত্বে না থেকেও দু’উপজেলায় শত শত কোটি টাকার উন্নয়নমূলক কাজ করিয়েছি। ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন,মৃত্যুর আগ পর্যন্ত এলাকার উন্নয়নে কাজ করে যাব ইনশাল্লাহ। এসয়য় চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, সাবেক মেয়র নাজিমউদ্দিন সামসুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।