নীলফামারী- ৪ আসনে ৪ প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৫:০৬ পিএম
নীলফামারী- ৪ আসনে ৪ প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী -৪ ( সৈয়দপুর ও কিশোরগঞ্জ ) সংসদীয় আসনে ভোটের মাঠ জমে উঠেছে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পদভারে। একটি পৌরসভাসহ ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ৯ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। প্রার্থীরা হলেন আলহাজ্ব অধ্যক্ষ আবদুল গফুর সরকার ( ধানের শীষ), হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম (দাঁড়িপাল্লা), মোঃ রিয়াদ আরফান সরকার রানা, স্বতন্ত্র ( ফুটবল),সিদ্দিকুল আলম ( লাঙ্গল), মোঃ শহিদুল ইসলাম ( হাতপাখা), মোঃ মাইদুল ইসলাম বাসদ,( কাঁচি),এসএম মামুনুর রশিদ, স্বতন্ত্র ( মোটরসাইকেল), মোঃ জোবায়দুর রহমান হিরা, স্বতন্ত্র ( ঘোড়া),মির্জা মোঃ শওকত আকবর রওশন,বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল)। তবে এ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে চার প্রার্থীর মধ্যে। তাদের মধ্যে বিএনপি প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর সরকার। জামায়াত মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম।  স্বতন্ত্র প্রার্থী রিয়াদ আরফান সরকার রানা ও জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলম। ওই চার প্রার্থী ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ আসনে চতুর্থমুখী লড়াইয়ের সম্ভবনা রয়েছে। এটি হতে পারে বিএনপি,জামায়াত,জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী রিয়াদ আরফান সরকারের মধ্যে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নীলফামারী-৪  আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫১ হাজার ৮১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৬ হাজার ৭২৫ জন, নারী ভোটার ২ লাখ ২৫ হাজার ৮৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। এ আসনে মোট ১৬৯টি ভোটকেন্দ্র, ৮৭০টি ভোটকক্ষ রয়েছে। সাধারণ ভোটাররা মনে করছেন বিএনপি,জামায়াত,স্বতন্ত্র রানা ও জাপা প্রার্থীর মধ্যে লড়াই হবে। খুব অল্প ভোটের ব্যবধানে বিএনপি ও জামায়াত প্রার্থীর বিজয় হতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে