শনিবার (৩১ জানুয়ারি) যশোরের ঝিকরগাছা উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামে মহিলা জামায়াত, যুব জামায়াত ও শিবির কর্মীদের ওপর বিএনপি কর্মীদের হামলার প্রতিবাদে বিকালে বিক্ষোভ মিছিল হয়েছে। জনৈক জামায়াত নেতা জানান , শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে মহিলা জামায়াতের ১০-১২ কর্মীরা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে যায়। এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মহিলাদের বাধা প্রদান করে। খবর পেয়ে যুব জামায়াত ও শিবিরের ৮-১০ জন নেতা কর্মী ঘটনাস্থলে পৌঁছালে তাঁদের মধ্যে বাকবিতন্ডা হয়। ১০/১২ বিএনপির কর্মীরা এসএস পাইপ বাঁশ, দিয়ে আক্রমণ করে। আক্রমনে ঝিকরগাছা ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের কামাল ফারুকির ছেলে মুস্তাকিম হাসান, যুব জামায়াতের জহিরুল, শিবির কর্মী মুস্তাকিম, বায়জিদ আহত হন এবং মোটরসাইকেল ভাংচুর করে। শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৫ টায় হামলার প্রতিবাদে ঝিকরগাছা উপজেলা মহিলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অন্যদিকে ঝিকরগাছা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি নিশ্চিত পরাজয় জেনে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি নেতা কর্মীদের উপর জঙ্গি স্টাইলে জামায়াতের নেতা কর্মীরা নেক্কারজনক হামলা চালিয়েছে। এ হামলায় বিএনপির কয়েকজন গুরুতর আহত হয়েছে। জামায়াতে ইসলামের উগ্রবাদী সন্ত্রাসী কর্মীদের দ্বারা এহেন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।