বরিশালের গৌরনদী-সরিকল আঞ্চলিক সড়কের পিঙ্গলাকাঠী হাইস্কুল সংলগ্ন এলাকায় একটি কোম্পানীর ডিলারের মালামাল বোঝাই নসিমন চাঁপার এক শিশু নিহত হয়েছে। তিন বছরের নিহত শিশু তুরফা স্থানীয় গরঙ্গল বোরাদী গ্রামের হাকিম বেপারীর মেয়ে। তথ্যের সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন ফকির জানিয়েছেন, শনিবার (৩১ জানুয়ারি) সকাল আটটার দিকে রাস্তার পাশে বসে একটি বল নিয়ে খেলা করছিলেন শিশু তুরফা। হঠাত করে বলটি রাস্তার ওপর চলে গেলে সেটি আনতে যায় শিশু তুরফা। এসময় সড়ক দিয়ে একটি কোম্পানীর ডিলারের মালামাল বোঝাই একটি নসিমনের ধাক্কায় শিশু তুরফা গুরুত্বর আহত হয়। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে (তুরফা) উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, বিষয়টি আমার জানা নেই। এব্যাপারে খোঁজখবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।