২০ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৫:৩৮ পিএম
২০ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলায় মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের জাটকা নিধন প্রতিরোধে যৌথ অভিযানে চারজন জেলেকে আটক করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরের এ অভিযানে চার লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করে অভিযানের নেতৃত্ব দেওয়া হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন, আটক অসাধু জেলেদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সর্বমোট ১৬ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত চার লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।

আপনার জেলার সংবাদ পড়তে