ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সাবেক এমপি কালীগঞ্জ উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুল মান্নানের মাতা ও শহরের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আমজাদ আলীর সহধর্মিনী আয়েশা খাতুন (৯৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বিকাল ৪ টায় শহরের পৌর এলাকার আড়পাড়াস্থ্য নিজ বাড়িতে বাধ্যক্য জনিত কারনে তিনি মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১১ টায় শহরের আড়পাড়া জংলীশাহ দরগাহ ময়দানে মরহুমের ১ম জানাজা ও নিজ গ্রাম শিবনগর ঈদগাহ মাঠে ২য় জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, সুধিজন ও গনমাধ্যমকর্মীসহ স্থানীয় ধর্মপ্রান মুসুল্লিরা অংশ নেয়।