হরিণাকুন্ডুতে ১২ তাজা ককটেল উদ্ধার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৬:০৪ পিএম
হরিণাকুন্ডুতে ১২ তাজা ককটেল উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুন্ডুুতে যৌথবাহিনীর অভিযানে ১২টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মন্ডলতোলা গ্রামের একটি বাড়ির পাশে খড়ের মধ্যে এই ককটেল লুকানোর ছিল বলে জানানো হয়েছে। হরিণাকুন্ডু আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর মনোয়ার জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মন্ডলতোলা গ্রামে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে রিয়াজ উদ্দিনের বাড়ির পাশে খড়ের মধ্যে লুকানো অবস্থায় ১২টি ককটেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার ককটেলগুলো হরিণাকুনউ থানায় জমা দেওয়া হয়েছে। হরিণাকুন্ডু থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় বলেন, গত রাতে যৌথবাহিনীর অভিযানে উদ্ধার করা ১২টি ককটেল থানায় জমা দিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে