হিজলায় যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার-১

মোঃ নুরনবী; হিজলা, বরিশাল | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৬:১২ পিএম
হিজলায় যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার-১
বরিশালের হিজলায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে মোস্তফা সিকদার (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। ৩১ জানুয়ারী শনিবার ভোররাত থেকে সকাল ১০ট পর্যন্ত উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের চর কুশুরিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনী সূত্রে জানাগেছে সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের অধিনস্থ ৪১ বীর এর একটি দল মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করেন। ৪১ বীর এর অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্ব ৬০সেনা সদস্যের ১টি দল রাত ৩টার দিকে হিজলা গৌরব্দী ইউনিয়নের চর কুশুরিয়া এলাকা তল্লশী চালিয়ে মোস্তফা সিকদারেকে আটক করে। মোস্তফা সিকদার চরকুশুরিয়া ৩নং ওয়ার্ডের মৃত আঃ রহমান সিকদারের পুত্র। এ সময় তার কাছ থেকে ১২টি দেশীল ধারালো অস্ত্র, ১টি চাইনিজ কুঠার, ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে