বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, আমরা যদি দেশকে একটা শৃঙ্খলার জায়গায় নিয়ে যেতে না পারি, তাহলে দেশে নৈরাজ্য সৃষ্টি হবে। এই নৈরাজ্য থেকে দেশকে রক্ষা করতে পারে একমাত্র দেশ নায়ক তারেক রহমান। তিনি আরও বলেছেন, দেশমাতা বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান ছাড়া আমাদের আর কোন ভবিষ্যত নাই। আমি সর্বস্তরের ভোটারদের বলবো, যারা কোনদিন ধানের শীষে ভোট দেননি, এমনসব ভোটারদের অনুরোধ করবো আগামী নির্বাচন ধানের শীর্ষে ভোট দেয়ার জন্য। আপনাদের ভোট যাতে কোন ভাবেই নষ্ট না হয়। দেশে নৈরাজ্য সৃষ্টি হলে বেশী ক্ষতিগ্রস্ত হবে অমুসলিম ভাইয়েরা। ধানের শীষ বিজয়ী হলে প্রতিহিংসামুক্ত সরকার কায়েম হবে। শনিবার (৩১ জানুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে অনুষ্ঠিত পথসভায় ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপন আরো বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদানের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠিকে সাবলম্বী করা হবে। আমরা নারী ও কৃষি বান্ধব সরকার গঠনের পর শিক্ষিত বেকার তরুন-তরুনীদের কর্মসংস্থান প্রদানের উপযোগী গড়ে তুলতে চাই। যাতে তারা কর্মজীবি হতে পারে। যারা প্রবাসে যেতে চায়, তাদেরকে দক্ষ জনবলে রুপান্তরিত করে বিদেশে পাঠাবো। ভবিষ্যতের সরকার প্রতিহিংসা আর কান্নাকাটির সরকার হবেনা। ভবিষ্যতের সরকার হবে জনগনের কল্যানকামী একটি সরকার। যার নেতা হবেন দেশ নায়ক তারেক রহমান। এসময় বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের ভোটাররা উপস্থিত ছিলেন।