ভোলার দৌলতখানে নূরে মদিনা মডেল নূরানী ও হেফজ মাদ্রাসায় ছবক উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার দৌলতখান পৌর শহর দক্ষিণ বাজার কৃষি ব্যাংক সংলগ্ন মাদ্রাসা ক্যাম্পাসে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরখলিফা ইজ্জাতুল ইসলাম মাদ্রাসার মোহাদ্দেস মাওলানা ফয়জুল্লাহ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব শাহিন চৌধুরী, আকবারুল উলুম কাটপট্টি কওমি মাদ্রাসার পরিচালক মাওলানা খোরশেদ আলম, মাওলানা আব্দুল হান্নান প্রমুখ। এর সময় বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ, সুধী অভিভাবক ও প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও মুসলিম জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মোহাদ্দেস মাওলানা ফয়জুল্লাহ।