ভালুকা উপজেলা সৃতিসৌধ চত্বরে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্যপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তিনি তার বক্তব্যে বলেন, ১২ তারিখে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীকে ভোট দিতে দেশের মানুষ মুখিয়ে রয়েছে। ১১ দলীয় জোটের সকল নেতাকর্মী তাদের ভোটাধিকার রক্ষা করবে। ১২ ফেব্রুয়ারী শুধু আমাদের ভোটাধিকার রক্ষা করা নয়, আমাদের দায়িত্ব ১৮ কোটি জনগণ ১২ কোটি ভোটার যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করা। এনসিপির প্রার্থী ডাক্তার জাহিদুল ইসলামকে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ দিলে ভালুকা উপজেলার উন্নয়ন সহ বন দখল, বন উজাড় করে এ অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে । ভালুকায় অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে কিন্তু সেখানে তরুণদের এবং স্থানীয় মানুষের কোন চাকুরী হচ্ছে না। আমরাএসব সমাধান করবো। ৩১ (জানুয়ারি) শনিবার বিকেলে ভালুকা বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ চত্বরে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. জাহিদুর ইসলামের নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। পথ সভায় বক্তব্য রাখেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল, ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম,ভালুকার জামাতের আমীর সাইফুল্লাহ পাঠান। পরে নির্বাচনী পথসভা শেষে ভালুকা বাসস্ট্যান্ড থেকে একটি পথযাত্রা বের করা হয়।