দেবহাটার সখিপুরে ধানের শীষের বিশাল জনসভায় সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ বলেছেন, সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ জয়লাভ করলে ইনশাআল্লাহ একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। নারী ও যুবকদের ভবিষ্যৎ নিরাপদ করতে বিএনপির ধানের শীষের কোনো বিকল্প নেই। একটি দলের ধর্মের নামে বিভ্রান্তি ও অপপ্রচারের রাজনীতি থেকে দেশকে রক্ষা করতে হলে জনগণকে সচেতন হতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। জনগণকে বোঝানো না গেলে তারা বিভ্রান্ত থাকবে। আর এই বিভ্রান্তির সুযোগ নিয়েই একটি দল নির্বাচনে জয়ের আশায় অপপ্রচার চালাচ্ছে 'জামাতের মহিলারা এমন বীজ ঢ়ুকিয়েছে দাঁড়িপাল্লা দেখলেই বেহেস্তে চলে যাবে' এবং অর্থের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে বলে আব্দুর রউফ বলেন। এসব অপপ্রচারে যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। তিনি এমপি নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে এবং একটি বাসযোগ্য, পরিকল্পিত ও উন্নত গড়া হবে বলে তিনি জানান। সাতক্ষীরা-২(সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনকে মডেল সাতক্ষীরা গড়তে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে বলে তিনি উল্লেখ করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলার সখিপুর মোড়ে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় সখিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বর্তমান জেলা বিএনপির সদস্য ও সাবেক নিবাচিত সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, সাবেক দেবহাটা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির নেতা আব্দুল হাবিব মন্টু, উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, ২নং পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, সাবেক সহ সভাপতি জগ্ননাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ইব্রাহিম কবির মিঠু, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন, সখিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জিয়া পরিষদের দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, আলীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, দেবহাটা উপজেলা জাসাস এর আহবায়ক মনিরুজ্জামান মনি, সরকারি তিতুমীর কলেজ এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনূর রহমান শাহীন, উপজেলা শ্রমিকদলের সভাপতি ও ইউপি সদস্য মোখলেছুর রহমান, সখিপুর ইউনিয়ন বিএনপির নেতা ইউনুস আলী সরদার, মহিলা শ্রমিদল ও মহিলাদলের মোছাঃ বিউটি পারভীন ও মোছাঃ সাজু পারভীন, দেবহাটা উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোনাজাত গাজী ও সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আবু সাঈদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।