দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

সেনবাগে কৃষকদলের ৫ নেতা বহিষ্কার

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৯:২১ পিএম | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৯:১৮ পিএম
সেনবাগে কৃষকদলের ৫ নেতা বহিষ্কার

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক)আসনে বিএনপির মনোনিত ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুক পক্ষে কাজ না করে দলের সিন্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী পক্ষে প্রচারনা চালানোর অপরাধে  দলীয় শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে । বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল-নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডুমুরিয়া ইউনিয়ন কৃষক দল আহবায়ক রসুল আমিন, ৪নং কাদরা ইউনিয়ন কৃষক দল সদস্য সচিব আবুল বাসার, ৫নং অর্জুনতলা ইউনিয়ন কৃষক দল সদস্য সচিব বেলাল হোসেন, ৮নং বীজবাগ ইউনিয়ন কৃষক দল আহবায়ক জসিম উদ্দিন এবং ৯নং নবীপুর ইউনিয়ন কৃষক দল সদস্য সচিব আছান উল্যাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। তাদের সাথে দলীয় নেতাকর্মীদেরকে কোনরূপ যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হয়েছে। শনিবার জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করে। দলের দপ্তরের দায়িত্ব প্রাপ্ত মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত বহিষ্কারের চিঠির একটি কপি সন্ধ্যায় সেনবাগ প্রেসক্লাবের সাংবাদিকদের নিকট হস্তান্তর করেন কৃষক দলের একটি প্রতিনিধি দল।

আপনার জেলার সংবাদ পড়তে