বাংলাদেশ জামায়াত আমির ডা. শফিকুর রহমান আজ রোববার নির্বাচনী জনসভায় অংশ নিতে শেরপুর ও জামালপুর যাবেন।
জানা গেছে, জামায়াত আমির শেরপুরে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি সেখানে যাচ্ছেন। এরপর তিনি শেরপুরে একটি জনসভায় অংশ নেবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের জ্যেষ্ঠ প্রচার সহকারী মুজিবুল আলম এক বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, জামায়াত আমির ডা. শফিকুর রহমান রবিবার সকালে শহীদ রেজাউল করিমের স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ এবং তার কবর জিয়ারত করতে শেরপুরের শ্রীবরদীতে যাবেন। পরে তিনি কয়েকটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক, বিভ্রান্তিকর পোস্টের প্রতিবাদে জামায়াতের বিবৃতি সফরসূচি অনুযায়ী, শহীদ রেজাউল করিমের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারতের পর শেরপুর জেলা শহরে অনুষ্ঠেয় নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াত আমির।
এরপর দুপুর সাড়ে ১২টায় জামালপুরের সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত আমির নির্বাচনী জনসভায় অংশ নিবেন।
জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার প্রচার ও মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল।
জনসভায় প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সমসাময়িক জাতীয় রাজনীতি, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা, জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
সবশেষে ঢাকায় ফিরে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসংযোগ ও পথসভা করবেন ডা. শফিকুর রহমান।