পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন ড. এ কে এম শাহাবুদ্দিন

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৪৫ এএম
পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন ড. এ কে এম শাহাবুদ্দিন
ছবি, সংগৃহিত

পানিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে ড. এ কে এম শাহাবুদ্দিনকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. এ কে এম শাহাবুদ্দিনকে (পরিচিতি নম্বর ৬৩৫৯) বদলিপূর্বক পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে