চরভদ্রাসনে প্রচারনায় শীর্ষে ধানের শীষ

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৫৩ পিএম
চরভদ্রাসনে প্রচারনায় শীর্ষে ধানের শীষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফদিপুর-৪ (ভাংগা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে চরভদ্রাসন উপজেলায় প্রচার প্রচারনার শীর্ষে রয়েছেন ধানের শীষ প্রতীকের বিএনপি’র প্রার্থী শহিদুল ইসলাম বাবুল। নির্বাচন যত ঘনিয়ে আসছে উপজেলার বিএনপি নেতাকর্মীরা ততই শক্ত হাতে ভোটের মাঠ চোষে বেড়াচ্ছেন বলে জানা গেছে। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি’র নেতাকর্মীরা গ্রাম গঞ্জে ঘুরে ধানের শীষে জন্য ভোট ভিক্ষা করে চলেছেন। গত ক’দিন ধরে দিনের বেলায় ভাগ ভাগ হয়ে মহিলা কর্মীরা ও রাতের বেলায় বিএনপি সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা ভোটারের দোয়ারে ঘুরে ধানের শীষে ভোট দেওয়ার আকুতী করছেন। একই সাথে প্রতিদিন সন্ধার পর গ্রামে গ্রামে চলছে ধানের শীষের উঠান বৈঠক। এসব উঠান বৈঠকে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল সহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত হয়ে তাদের দুঃখ কষ্ট ও সমস্যার কথা ব্যাক্ত করে চলেছেন। এছাড়া উপজেলার প্রতিটি হাট-বাজারে ধানের শীষের পক্ষে খন্ড মিছিল অব্যাহত রয়েছে এবং চা দোকানে ধানের শীষে ভোট দেওয়ার জন্য ভোটারদের উৎসাহিত করা হচ্ছে। সব মিলে অত্র উপজেলায় ভোটের মাঠ  ধানের শীষ প্রতীকের নেতাকর্মীরা চাঙ্গা করে তোলেছেন বলে জানা গেছে । অন্যান্যর মধ্যে এ আসনে ফুটবল প্রতীকের স্থপতি মুজাহিদ বেগ, রিক্সা প্রতীকের মাওঃ মিজানুর রহমান, দাড়িপাল্লা প্রতীকের মাওঃ গোলাম সরওয়ার, ঘোড়া প্রতীকে এমএম হুসাইন ও লাঙ্গল প্রতীকের মুফতী রায়হান জামিল এদের মাইকিং প্রচারনা ও গণসংযোগ চলছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দীর্ঘকাল পরে আমরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। এ সুযোগ আমরা কাজে লাগাতে চাই। তাই যেভাবেই হউক গ্রামে গ্রামে ঘুরে ভোটারদের বুঝিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আকুতী জানাচ্ছি।  রবিবার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এজিএম বাদল আমিন বলেন, “এ বছর নির্বাচনে হাট-বাজার, গ্রাম-গঞ্জে ও রাস্তা ঘাটে ঘুরে দিনরাত ধানের শেিষ ভোট ভিক্ষা করে চলেছি। কেননা এ নির্বাচন এখন দেশ গড়ার জন্য চ্যালেঞ্জ হয়ে     হয়ে দাড়িয়েছে”। আর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ শাহজাহান শিকদার জানান, “শহিদুল ইসলাম বাবুলের মতো একজন নেতা পাওয়া ভাগ্যের ব্যাপার। তাই এ সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না”। একই দিন উপজেলা বিএনপি’র বর্তমান আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা বলেন, “বাবুল ভাই এমপি হলে আমরা মন্ত্রী পাওয়ার স্বপ্ন দেখছি। তাই দিনরাত ভোটের মাঠ চোষে বেড়াচ্ছি”। আরেক নেতা দেওয়ান রহমতুল্লাহ বলেন, “ধানের শীষে ভোটের জন্য গ্রামগঞ্জে ঘুরে প্রতিদিন রাত ২/৩ টায় ঘরে ফিরছি। ভোটারদের বোঝাতে সর্বোচ্চ চেষ্টা চালিয় যাচ্ছি”। আর উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আঃ ওহাব মোল্যা জানান,“ আমরা রাত দিন গ্রুপে গ্রুপে ভোটের মাঠে ঝাপিয়ে পড়েছি। আশা করি এ বছর আমরাই বিজয়ী হবো”। উপজেলার আঃ গফুর মৃধা ডাঙ্গী গ্রামের সাধারন ভোটার ছাত্তার শিকদার (৬০) বলেন,“ এ বছর বিএনপি’র প্রচার প্রচারনায় উপজেলায় ভোটের মাঠ চাঙ্গা হয়ে দাড়িয়েছে। তাই আমরা যোগ্য প্রার্থীকেই ভোট দেবো”।

আপনার জেলার সংবাদ পড়তে