কাপাসিয়ায়

আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র ফাউন্ডেশনের কমিটি গঠিত

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৫৬ পিএম
আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র ফাউন্ডেশনের কমিটি গঠিত
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় "আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র ফাউন্ডেশনের" নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংগঠনের গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ সামছুউদ্দিন রাজু এবং সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রিপন সাক্ষরিত মোঃ কামাল হোসেন মোল্লাকে আহ্বায়ক এবং মোঃ জসিম উদ্দিনকে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কাপাসিয়া উপজেলা আহ্বায়ক কমিটি নিম্নরূপ: আহ্বায়ক মোঃ কামাল হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মোঃ ফরিদ নজরুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান সবুজ, মোঃ খোরশেদ আলম, সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন, যুগ্ম সচিব মোঃ কানন হোসেন খান, মোঃ তাইজুল ইসলাম, সদস্য মোঃ খায়রুল আলম আমজাদ, মোঃ ইসমাইল হোসেন, ওসমান আলী, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোহেল রানা, মোঃ বাদল মিয়া, মোঃ মাসুদ রানা। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায় বিচার সমুন্নত রাখার অঙ্গীকার নিয়ে এই সংগঠন দেশব্যাপী তরুণ ক্রীড়া মোদিদের ঐক্যবদ্ধ করার প্রয়াসে কাজ করছেন। নতুন কমিটি অনুমোদন দেয়ায় সংগঠনের কেন্দ্রীয় ও গাজীপুর জেলা কমিটির নেতৃবৃন্দকে কাপাসিয়া উপজেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে