ভালুকায় গাড়িচাপায় পথচারী নিহত

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:০৩ পিএম
ভালুকায় গাড়িচাপায় পথচারী নিহত

ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপায় বাচ্চু মিয়া (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভান্ডাব গ্রামে।  স্থানীয় সূত্রে জান যায়, শনিবার রাতে ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ভান্ডাব গ্রামের মৃত বাদু মন্ডলের ছেলে বাচ্চু মিয়া (৭০) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌরসভার ভান্ডাব এলাকায় রাস্তা পারাপারে সময় ঢাকাগামী অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।  ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইসতিয়াক আহমেদ জানান, নিহতের লশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে