ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রদেলর ২৫ জন নেতাকর্মী একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রবিবার (১ফেব্রুয়ারি) দুপুর ১২টায় গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর খেয়াঘাট এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে সদ্য বহিষ্কৃত গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাদিম মাহমুদ অপুর উপস্থিততে,যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন সরকার (মিশু) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে দীর্ঘদিন ধরে বঞ্চিত করা হচ্ছে। বিশেষ করে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ এবং সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা ও জেলা বিএনপির সদস্য মজিবুর রহমানকে এবং গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাদিম মাহমুদ (অপু)কে বহিষ্কার করার ঘটনায় তারা চরম ক্ষুব্ধ। পদত্যাগকারীরা জানান, আজ থেকেই তারা বিএনপির এবং ছাত্রদলের কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবেন না এবং স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদের পক্ষে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। তারা আরও দাবি করেন, অচিরেই আরও নেতাকর্মী বিএনপি থেকে পদত্যাগ করবেন। তাদের পদত্যাগের মূল কারণ হিসেবে মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রসঙ্গ তুলে ধরা হয়। পদত্যাগকারীদের অভিযোগ, কেন্দ্রীয় নেতাদের কাছে ৭৪ জন নেতাকর্মী মহিউদ্দিন আহমেদের পক্ষে মত দিলেও তাকে মনোনয়ন না দিয়ে কামরুজ্জামান রতনকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়, যা তাদের হতাশ করেছে। সদ্য বহিষ্কৃত সদস্য সচিব নাদিম মাহমুদ অপু আরো বলে,দূর দিনে তারেক রহমান কামরুজ্জামান রতন কে কল দিলে ফোন বন্ধ পেতো, সে জন্য সকল আন্দোলন সংগ্রাম দলের কর্মসূচির জন্য মহিউদ্দিন ভাই কে জানাতেন। আমরা মহিউদ্দিন ভাই এর নির্দেশনায় সব সময় মাঠে ছিলাম। পদত্যাগকারী নেতাকর্মীদের মধ্যে রয়েছেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক গজারিয়া উপজেলা ছাত্রদল মাসুদ রানা সিকদার,যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ পলাশ,রাজিব হাসান প্রধান, বালুয়াকান্দি ইউনিয়ন নোমান বিল্লাহ বাবু, টেংগারচর ইউনিয়ন সভাপতি চঞ্চল শেখ,বাউশিয়া ইউনিয়ন সভাপতি শহিদ জিয়া, গোয়াগাছিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজ সরকার,ইমামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাঘ মাসুদ,গজারিয়া ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো.সালমান,সাধারণ সম্পাদক আল আমিন সহ মোট ২৫ জন ছাত্রদলের নেতাকর্মী পদত্যাগ করে।তারা আরো জানায় এ গড় পদত্যাগ আরো বৃদ্ধি পাবে। এ বিষয়ে গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান বলেন, “আমার কাছে এখনো পর্যন্ত কোনো পদত্যাগপত্র পৌঁছায়নি। তাই তারা কী কারণে পদত্যাগ করেছে, সে বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।