কুষ্টিয়ার দৌলতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭৫- কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা'র নির্বাচনী গণসংযোগ, পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত দিন ব্যাপী উপজেলার আড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী,উপজেলা বিএনপি'র সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সাবেক সভাপতি আলহাজ্ব আলতাব হোসেন,কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য মাসুদ,উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উর রহমান লস্কর,সাবেক চেয়ারম্যান আকবর আলী।এছাড়াও আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কামাল রাহাত,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোল্লা সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি'র বক্তব্যে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, বিএনপি আগামীতে সরকার গঠন করলে ফ্যামিলি,কৃষি ও স্বাস্থ্য কার্ড সহ এলাকার উন্নয়ন করা হবে।সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে সবাই ধানের শীষের ভোট দেওয়ার আহবান জানান।