দুর্গাপুরে বিএনপি’র শরিক দলের নির্বাচনী সমাবেশ

এফএনএস (এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা) :
| আপডেট: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:১৬ পিএম | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:১৬ পিএম
দুর্গাপুরে বিএনপি’র শরিক দলের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জমিয়তে উলামায়ে ইসলাম দুর্গাপুর উপজেলা এবং পৌরশাখার উদ্দোগে ও আয়োজনে ১ফেব্রুয়ারী রোববার দুপুরে দুর্গাপুর শহীদ সন্তোষ পার্ক ময়দানে উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এত প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি আইন বিষয়ক সম্মাদক ব্যারিস্টার কায়সার কামাল। উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি ও নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মদ তাহের কাসেমী’র সভাপতিত্বে সম্মেলনে বক্তব্যদেন মাওলানা রুহুল আমিন নগরী,মাও: মজিবুর রহমান,মাও: মাহমুদুল হাসান,মাও: হারুন অর-রশীদ,মাও: নাইমুল ইসলাম,হাফেজ মাও: মোহাম্মদ আলী,মাও: একেএম জহিরুল হক,মাও: আব্দুস ছালাম,মাও: নূরুল হক,মাও: জয়নুল আবেদীন,জিয়াউর রহমান,আ: মোতালেব সহ অনেকেই। প্রত্যেক বক্তা আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ব্যারিস্টার কায়সার কামাল’কে বিজয়ী করা আহবান জানান। পুরো সম্মেলন স্লোগানে মুখরিত ছিল খেজুর গাছের পক্ষ নিন-ধানের শীষে ভোট দিন।

আপনার জেলার সংবাদ পড়তে