টাঙ্গাইলে পুলিশের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারকারীদের প্রশিক্ষণ

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৩৩ পিএম
টাঙ্গাইলে পুলিশের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারকারীদের প্রশিক্ষণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে নির্বাচনকালীন দায়িত্ব পালনকারী সকল অফিসার ও ফোর্সদের জন্য বডি-ওর্ন ক্যামেরা (ইড়ফু ডড়ৎহ ঈধসবৎধ) এর কার্যকারিতা ও ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারী) টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনেপুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।  প্রশিক্ষণ কর্মশালায় বডি-ওর্ন ক্যামেরা সঠিকভাবে ব্যবহার করার পদ্ধতি, সংরক্ষণ, তথ্য ব্যবস্থাপনা এবং দায়িত্ব পালনের সময় এর কার্যকর প্রয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বডি-ওর্ন ক্যামেরার গুরুত্ব সম্পর্কেও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ (পিপিএম-সেবা) উপস্থিত থেকে নির্বাচনকালীন দায়িত্ব পালনকারী সদস্যদের ব্যবহৃত বডি-ওর্ন ক্যামেরার কার্যকারিতা এবং প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণজনিত দক্ষতা (পারফরম্যান্স) পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের পরিধেয় বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্রের সার্বক্ষণিক ভিডিও ধারণ করা হবে। পাশাপাশি প্রতিটি কার্যক্রম অনলাইনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে পর্যবেক্ষণযোগ্য থাকবে এবং ধারণকৃত ভিডিও সংরক্ষণ করা হবে, যা পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষা, অভিযোগের সঠিক তদন্ত ও যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ কর্মশালায় সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মোঃ আদনান মুস্তাফিজ সহ অন্যান্য অফিসারবৃন্দ এবং কর্মশালায় অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে