এসএসসি ব্যাচ ৭৬ পুনর্মিলনী

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:০৬ পিএম
এসএসসি ব্যাচ ৭৬ পুনর্মিলনী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর আহম্মদিয়া বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৭৬ সালের এসএসসি ব্যাচের বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দিনব্যাপী শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। পুনর্মিলনীতে পারস্পারিক সৌহার্দ্য বিনিময়, পূরণো স্মৃতিচারণ, আনন্দঘন আড্ডা, নানাবিধ গল্পে মেতে উঠে তারা। বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপপরিচালক সুলতানুল আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সালাম, সাবেক সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, আব্দুল মালেক, ইদু খান, হয়রত আলীসহ ওই ব্যাচের অন্য সদস্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে