চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জামায়াত প্রার্থী ড.মিজানুর রহমান নির্বাচনী জনসভা করেছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় জামায়াত আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন বাঙ্গাবাড়ি ইউনিয়নেন আমীর জহুরুল ইসলাম। বক্তব্য দেন,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড.মিজানুর রহমান, কেন্দ্রীয় জামায়াত নেতা অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইয়াহিয়া খালেদ, তরিকুল ইসলাম বকুল, উপজেলা আমীর ইমামুল হুদা, শিবির নেতা সালাউদ্দিন সোহাগসহ অন্যরা। পরে জনসভাস্থলে বেশকিছু বিএনপি নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।