আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনে এক বছর আগ থেকে প্রার্থী হিসেবে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। বর্তমানে বরিশাল-৬ আসনে গুরুত্বপূর্ণ তিন রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষে চলছে ভোটের ব্যাপক প্রচারনা। এদেরমধ্যে বিএনপির বরিশাল দক্ষিণ জেলা আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, জামায়াতে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মাহমুূদুন্ননবী তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীমের মধ্যে চলছে লক্ষ্যনীয় প্রচার প্রচারণা। এ আসনের প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ ভোটারদের সাথে আলোচনা করে দেখা যায়, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ ব্যবস্থা পেতে তারা আগ্রহী, এমন প্রার্থী তারা নির্বাচিত করতে চায়। যার সহযোগিতায় সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত বাকেরগঞ্জ হবে। বাকেরগঞ্জের এই আসনটিতে ভোটের লড়াই জমেছে মূলত বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যে। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মর্যাদা লড়াইয়ে পড়ে গেছে এই আসনটিতে। কেননা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম। এদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অন্যান্য সম্প্রদায়ের ভোট ব্যাংক টার্গেট করেও চালানো হচ্ছে ব্যাপক প্রচারণা। একদিকে ইসলামী মূল্যবোধের প্রচার অন্যদিকে দীর্ঘদিনে তৎপরতায় বাকেরগঞ্জে ভোটে হিসেবে নিরব বিপ্লবের প্রত্যাশা ব্যক্ত করেছে দাঁড়িপাল্লা সমর্থকরা। উল্লেখ্য, ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৫৯৭ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৬০ হাজার ৫৫ জন, মহিলা ১ লাখ ৫৫ হাজার ৫৩৮ জন এবং হিজড়া ভোটার রয়েছে চারজন।