সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেঠুয়া কাঁচাবাজার চত্বরে জালালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা ও কলারোয়ার সাবেক সংসদ সদস্য এবং ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি বলেন, আগামী দিন সুষ্ঠ নির্বাচন হলে, এবং সর্বশ্রেণী মানুষ যদি শতভাগ ভোটে অংশগ্রহণ করতে পারে, তাহলে আগামী দিন বাংলাদেশের জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবে। এ সময় তিনি আরো বলেন, এ জেঠুয়া বাজারের ভালো কোন মার্কেট নাই, আমি নির্বাচিত হতে পারলে ভালো মার্কেট করে দিব, কানাইদিয়া ব্রিজ নির্মাণ করব, জেঠুয়ার খাল পুনখনন করব, আমার প্রতিপক্ষ শ্রদ্ধেয় বড় ভাই ইজ্জত উল্লাহ সাহেবের কর্মীগণ নিজেদের পোস্টার নিজেরা ছিড়ে বিএনপি'র দোষ দিচ্ছে, তাই তাদেরকে সাবধান করতে চাই, বিএনপি পোস্টার ছেড়া রাজনীতি করে না, অতীতেও পারেনি ভবিষ্যতে করবেনা। এ সময় তিনি আরো বলেন, এই অঞ্চলের অসম্পূর্ণ উন্নয়ন এমপি নির্বাচিত হতে পারলে করব। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবর্তী শ্রেণীর ফ্যামিলিতে নারী প্রধান কে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে, এবং কৃষি ভাতা দেয়া হবে। নির্বাচনীয় জনসভায় জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার সোহরাব হোসেনের সভাপতিত্বে ও আনারুল ইসলাম ও হাবিবুরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা মহিলাদের আহবায়ক মেহেরুন নেসা মিনি। জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি জানান। সভাস্থলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।