কুষ্টিয়ার দৌলতপুরে দুধ দিয়ে গোসল করে বাংলাদেশক আওয়ামী লীগের স্থানীয় এক কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। জানা যায়, আসন্ন রোজা সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া-১ আসনের ধানের শীষের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে বিএনপির নেতা কর্মীরা গণসংযোগ করতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন যান। রবিবার বেলা সাড়ে ১০টার দিকে পার্শ্ববর্তী প্রাগপুর ইউনিয়নের পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামে বাসিন্দা স্থানীয় জামায়াত কর্মী মোঃ আসাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল একটি বালতিতে থাকা দুধ তার মাথায় ঢেলে দেন। দুধ দিয়ে গোসলের মাধ্যমে তিনি জামায়াত ত্যাগের ঘোষণা দেন এবং বিএনপিতে যোগদান করেন। উপস্থিত নেতাকর্মীদের সামনে দুধ দিয়ে গোসল করে নতুন রাজনৈতিক যাত্রার সূচনা করেন আসাদুল হক। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদানের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের ফজু আলীর ছেলে। এ প্রসঙ্গে আসাদুল হক বলেন, আমার বংশের সবাই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আমি জামায়াতে ইসলামের রাজনীতির সাথে যুক্ত ছিলাম। আমার ইচ্ছা ছিল দুধ দিয়ে গোসল করে জামায়াতের সাথে সম্পর্ক ছিন্ন করে বিএনপিতে যোগ দেব। আজকে আমার সেই আশা পূর্ণ হয়েছে। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হওয়ায় এই দলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও রোববার রামকৃষ্ণপুর ইউনিয়নে বিএনপির ধানের শীষের রেজা আহমেদ বাচ্চু মোল্লার পক্ষে গণসংযোগ কালে জামাতে ইসলাম থেকেও বেশ কিছু নেতাকর্মী বিএনপির আদর্শ অনুপ্রেরণাতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।