পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান

কিশোরগঞ্জে ২০ দালাল আটক

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০৮ পিএম
কিশোরগঞ্জে ২০ দালাল আটক

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে র‌্যাব। এসময় র‌্যাব ২০ জন দালালকে আটক করেছেন। রোববার (১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কিশোরগঞ্জ র‌্যাব-১৪ ও র‌্যাব হেডকোয়ার্টারের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। র‌্যাব হেডকোয়ার্টারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের গণমাধ্যমকে জানান, অভিযানের আগে সিভিল পোশাকে থাকা র‌্যাব সদস্যদের কাছে দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে দালাল চক্রের সদস্যরা। এছাড়াও পাসপোর্ট করতে আসা সাধারণ সেবাপ্রার্থীদের কাছ থেকেও পাসপোর্ট করে দেওয়ার নাম করে সরকারি ফি ছাড়া বিভিন্ন অঙ্কে টাকা আদায়ের প্রমাণ পায় র‌্যাব। পরে আটক দালাল চক্রের ২০ সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়। জনসাধারণের ভোগান্তি কমাতে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান। সাজাপ্রাপ্তরা হলেন, মো. বাদল মিয়া (৪৭), মো. হৃদয় মিয়া (২৫), মো. ফয়সাল (২২), আব্দুর রহমান (২৫), মো. হাফিজ হোসেন (৩০), মো. মুস্তাফিজুর রহমান (৪৫), মো. মোতাহার হোসেন (২৭), মো. মিজানুর রহমান (৩০), মো. রনি (২৬),   মো. রাফসান (২৩), মো. সাগর আহমেদ (৩৫), মো. শামিম মিয়া (৩১)কে ২০ দিনে করে সাজা দেওয়া হয় । মো. রাসেল মিয়া (৩২), মো. শাফায়াতুল খালেক সাইফুল (৩৮), মো. অজুল মিয়া হৃদয় (২৫), মো. নাদিম মিয়া (২৮) ও মো. ইমন (২০) মো. মাসুদ রানা (৩৮)  মো. সেলিম মজুমদার ও মো. মাহফুজকে ১৫ দিন করে সাজা দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে