রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন তানোর উপজেলার কলমা ইউপির বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন। রোববার সকাল থেকে সন্ধ্যায় এরির্পোট লিখা পর্যন্ত তিনি অত্র ইউপির বিল্লিহাট, বনগাঁ দরগাডাঙ্গা, আজিজপুর ছাড়াও বিভিন্ন এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন তিনি।
এসময় কয়েকটি স্থানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় এবং নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে পার্টি অফিসে বসে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়াও এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করাই বিএনপির প্রধান লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হান্নান, তানোর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজ চেয়ারম্যান, রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, তানোর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার ও পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলীসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গণসংযোগ ও পথসভায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে জনতার আস্থার প্রতীক মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেন আশা, ভরসা ও পরিবর্তনের বার্তা। এই গণসংযোগে তিনি এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়াও শোনেন তাদের নিত্যদিনের সুখ-দুঃখ, নেন দীর্ঘদিনের জমে থাকা সমস্যা ও বঞ্চনার খোঁজখবর। এসময় তিনি বলেন, এই গণসংযোগ পথসভা ও ভোট প্রার্থনা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়- এটি পরিবর্তনের ডাক, ন্যায়, সাম্য ও মর্যাদার বাংলাদেশ গড়ার এক সাহসী অঙ্গীকার।