কেশবপুরে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বিএনপির প্রার্থী

এফএনএস (জয়দেব চক্রবর্তী; কেশবপুর, যশোর): | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:২৫ পিএম
কেশবপুরে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বিএনপির প্রার্থী

রোববার দুপুরে কেশবপুরের কর্মরত সাংবাদিকদের সাথে  নওজ বাসভবনে মতবিনিময় করেন যশোর -৬ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসান আজাদ। নির্বাচন বিষয়ে খোলা মেলা প্রাণবন্ত আলোচনায় অংশ নেন কেশবপুর প্রেসক্লাবের  সভাপতি আশরাফ উজ জামান খান,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাংবাদিক জয়দেব চক্রবর্তী, মোতাহার হোসাইন, কে এম কবীর হোসেন, দীলিপ মোদক,নুরুল ইসলাম খান,  শামসুর রহমান, সিদ্দিকুর রহমান, মশিয়ার রহমান, মাসুম বিল্লাহ প্রমুখ সাংবাদিক বৃন্দ। প্রার্থী আবুল হোসেন আজাদ বলেন, নিরপেক্ষ সাংবাদিকতা জণগণের আস্থা বিশ্বাসের জায়গা। তিনি কেশবপুরের কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে