জামায়াত আমিরের সমাবেশস্থলের মাঠ পরিদর্শন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪৬ পিএম
জামায়াত আমিরের সমাবেশস্থলের মাঠ পরিদর্শন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বরিশাল সফর উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠ পরিদর্শন করছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলালের নেতৃত্বে জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা। রবিবার (১ ফেব্রুয়ারী) সমাবেশের নির্ধারিত মাঠ পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির এবং জামায়াত মনোনীত বরিশাল-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবদুল জব্বার, ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য নেয়ামুল হাসান নাঈম, জামায়াতে ইসলামী মনোনীত মেহেন্দিগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী সগীর বিন সাঈদ, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি পাতারহাট আরসি কলেজ মাঠে জনসমুদ্র হবে। আমীরে জামায়াত অবহেলিত মেহেন্দিগঞ্জ ও হিজলাবাসীর কথা শুনবে এবং নদীভাঙন প্রবন এই দুঃখী মানুষদেরকে সমস্যা সমাধানে নির্দেশনা প্রদান করবেন। উল্লেখ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আগামী ৬ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সফর করবেন এবং পাতারহাট আরসি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষন দিবেন।

আপনার জেলার সংবাদ পড়তে