ধামইরহাটে ২ বিএনপি ও যুবদল নেতা বহিষ্কার

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:২৪ পিএম
ধামইরহাটে ২ বিএনপি ও যুবদল নেতা বহিষ্কার

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ২ নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। ১ ফেব্রুয়ারি রবিবার ধামইরহাট  পৌরসভার ৫ নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ঠান্ডাকে বহিষ্কার করা হয়। এছাড়াও উপজেলা বিএনপি'র সদস্য আলহাজ্ব রুহুল আমিনকেও বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের সদস্য দপ্তরে সংযুক্ত ইমরান হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সানোয়ার হোসেন ঠান্ডাকে বহিষ্কারের তথ্য জানানো হয়। অপরদিকে আলহাজ্ব রুহুল আমিনকে বহিষ্কারের আদেশ প্রদান করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন। এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন গনমাধ্যমকে জানান, দলীয় সিদ্ধান্ত মোতাবেক ধামইরহাট উপজেলা বিএনপি'র সদস্য আলহাজ্ব রুহুল আমিনকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, দলের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ এবং দলবিরোধী কার্যকলাপের কারণে এই বহিষ্কার করা হয়েছে। এর আগে উপজেলা যুবদলের আহবায়ক তহিদুল ইসলামকেও বহিষ্কার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে