রেজাউল করিমের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদলেন জামায়াতের আমির

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:২৬ পিএম
রেজাউল করিমের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদলেন জামায়াতের আমির

শেরপুরের ঝিনাইগাতিতে গত ২৮ জানুয়ারি বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা  রেজাউল করিমের কবর জিয়ারত করেছেন দলটির আমির শফিকুর রহমান। এ সময় মোনাজাতে অঝোরে কাঁদলেন তিনি। নিহত রেজাউল করিমের পুত্র সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করার সময় আমিরের কান্না দেখে উপস্থিত নেতাকর্মী ও পরিবারের সদস্যরাও কাঁদতে শুরু করেন। রবিবার সকাল সাড়ে ১১ টায় শেরপুরে হেলিকপ্টারযোগে এসে প্রথমেই শ্রীবরদী উপজেলার গোপালখিলা নিহত রেজাউল করিমের গ্রামের বাড়িতে যান। সেখানে তার পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন এবং গভীর শোক সমবেদনা জানান। পরে তার কবর জিয়ারত করেন।হএ সময় কেন্দ্রীয় ও জেলা জামায়াতের নেতাকর্মী এবং নিহত রেজাউলের স্বজনরা উপস্থিত ছিলেন

আপনার জেলার সংবাদ পড়তে