বোচাগঞ্জের ০২ নং ঈশানিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক (ধানের শীষ) এর ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় মহেশাইল বাজারে পথসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি এমারুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর শাহ এর সঞ্চালনায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি সফিকুল আলম, সহ সভাপতি আব্দুস সেলিম, সাংগঠনিক সম্পাদক জামাল ও হারিসুল, ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওয়াক্কাস আলী কাঞ্চন প্রমূখ বক্তব্য রাখেন। পরে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক (ধানের শীষ) ইউনিয়নের বাঁমনগাঁও, সনকাই, বৈড়কুরি, সহষপুর, খানপুর, খামার খানপুর, জামিরা, রনটি, জিনোর, বাতাসন, দেওগাঁও, ভরলা, রামপুর এবং ইসলামপুরসহ বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগ করে আসছে ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ধানের শীষে ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করার আহ্বান জানান। এর আগে উদয় সাকুয়া, দকচাই তালতলা, জাহাঙ্গির- এর চাতাল (বৈরাগীর হাট), খানপুর কালী মন্দির মাঠ, চৌরঙ্গি বাজার, শাপলা স্কুল মাঠ ও সামুন- এর চাতাল (কৃষ্ণপুর) বাজারে পৃথক পৃথক পথসভায় বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক (ধানের শীষ)।