ব্যাংকারদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান অর্থ উপদেষ্টার

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৫৯ এএম
ব্যাংকারদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান অর্থ উপদেষ্টার
ছবি, সংগৃহিত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজনৈতিক সরকারের অধীনে কাজ করা কঠিন হলেও পেশাদারিত্ব বজায় রেখে ব্যাংকখাতের সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে ব্যাংকারদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু পেরেছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করেছে, যদিও তা সম্পূর্ণ না। তবে আগামীতে যেন আরও কঠিন সময়ের সম্মুখীন হতে না হয় তার জন্য প্রস্তুত থাকতে হবে।”

আগামীতে রাজনৈতিক, আমলাতান্ত্রিক জটিলতা ও বাঁধা আসতে পারে। সেগুলোকে উড়িয়ে দেয়ার সুযোগ নেই। তাই সবাই এক হয়ে কাজ করাও আহ্বান জানান ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রমের নিয়মনীতি পালন করতে হবে। এর মধ্যেই মানুষের সেবা দেয়ার চেষ্টা করতে হবে।

‘কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই ও মাঝারি শিল্প খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে এসব খাতকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর দায়িত্ব বেশি’-যোগ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে