ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও কঠোর ও সাহসী হতে হবে: গভর্নর

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:০৫ পিএম
ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও কঠোর ও সাহসী হতে হবে: গভর্নর
ছবি, সংগৃহিত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সোমবার সকালে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, “ঋণ দেয়ার ক্ষেত্রে গ্রাহকের সক্ষমতা যাচাই করে অর্থায়ন করতে এবং ঋণ আদায়ে আরও কঠোর ও সাহসী ভূমিকা নিতে হবে।”

তাঁর ভাষায়, “ব্যাংকগুলোকে অবশ্যই ঋণগ্রহীতার পরিশোধ সক্ষমতা বিবেচনায় নিয়ে ঋণ দিতে হবে এবং খেলাপি ঋণ আদায়ে দ্বিধা না করে সাহসী ভূমিকা নিতে হবে। রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং রফতানিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে পারলে বৈদেশিক খাত আরও মজবুত হবে।”

তবে ব্যাংকগুলো যেন শুধু বড় ব্যবসায়ীদের পেছনেই না ছুটে, সেজন্য ব্যাংকগুলোকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, অনুৎপাদনশীল খাত হলেও এসএমই খাতে ঋণ বিতরণের হার বাড়াতে হবে।  

এদিকে, রাজনৈতিক সরকারের অধীনে কাজ করা কঠিন হলেও পেশাদারিত্ব বজায় রেখে ব্যাংকখাতের সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে ব্যাংকারদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু পেরেছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করেছে; যদিও তা সম্পূর্ণ না। তবে আগামীতে যেন আরও কঠিন সময়ের সম্মুখীন হতে না হয়; তার জন্য প্রস্তুত থাকতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে