যশোর-৩ আসনে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:২৩ পিএম
যশোর-৩ আসনে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ

যশোর-৩ আসনে বিএনপির মনোনিত এমপি প্রার্থী জননেতা অনিন্দ্য ইসলাম অমিতের জন্য ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করলেন নড়াইলের নেতা কর্মীরা।সোমবার সকালে বিএনপির একটি টিম যশোর জেলার হামিদপুর বাজার এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে তারা সাবেক মন্ত্রী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের কারিগর প্রয়াত জননেতা তরিকুল ইসলামের সুযোগ্য পুত্র যশোর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা অনিন্দ্য ইসলাম অমিতের জন্য ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। জননেতা অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক। আজ সোমবার দুপুরে যশোর উপ শহরের ক্রীড়া উদ্যানে  বিএনপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থাকবেন বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমান। যশোর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা অনিন্দ্য ইসলাম অমিতের ডাকে সাড়া দিয়েই  যশোর জনসভায় যোগ দিচ্ছেন জনতার নেতা তারেক রহমান।  দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ ধানের শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য  ইসলাম অমিতের এই জনসভাকে ঘিরে স্বপ্ন দেখছেন জননেতা তারেক রহমান এ অঞ্চলের মানুষের জন্য কি উপহার দিতে চান। যশোর জেলার হামিদপুর বাজার এলাকায় গণসংযোগ করেন জিয়া পরিষদ নড়াইল জেলা শাখার সহ-প্রচার সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ইকবাল হাসান শিমুল, জিয়া পরিষদ  লোহাগড়া উপজেলা শাখার সদস্য সচিব মোঃ জাহিদুল  ইসলাম জাহাদ, প্রচার সম্পাদক কাজী আল মামুন, সমর্থক আব্দুল্লাহ আল মামুন, সোহেল রানা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তারা 

আপনার জেলার সংবাদ পড়তে