ত্রয়োদশ সংসদ নির্বাচন

বিএনপির বিদ্রোহী প্রার্থীর গনসংযোগ ও সমাবেশ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:২৫ পিএম
বিএনপির বিদ্রোহী প্রার্থীর গনসংযোগ ও সমাবেশ

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর নিকলী) সংসদীয় আসনে নির্বাচন আর মাত্র নয় দিন বাকি রয়েছে। এই দুই উপজেলায় ৩ লক্ষ ৫৪ হাজার ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা পুরুষ ভোটার চেয়ে কিছু বেশি। গত রবিবার রাতে বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল পৌর শহরের ২নং ওয়ার্ডের তমাল তলা হিন্দু ধর্মালম্ভীদের কীর্তন অনুষ্ঠানে রাত পনে নয়টার দিকে এই উৎসবে যোগ দেন। শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, তার হাঁস মার্কা ভোট দেওয়ার জন্য বলেন। তার সফর সঙ্গী হিসেবে সহস্রাধিক কর্মী সমর্থকরা ছিলেন। এ সময়ে তিনি বলেন গত ২৫ বছর রাজনীতি করে আসছি। বিএনপির কোন নেতাকর্মী যদি জেল খেটেছে তিনি দুঃসময়ে তাদের’কে মুক্ত করেছেন। তিনি আরও বলেন, আমি আশাবাদী আপনাদের সহযোগীতা পেলে অবশ্যই বিজয়ী হবেন বলে সমাবেশে উল্লেখ করেন। এছাড়া গত রবিবার এই দুই উপজেলার বিভিন্ন স্থানে তিনি এবং তার কর্মী সমর্থক নিয়ে গনসংযোগ ও সমাবেশ করেছেন। এ সময়ে উপস্থিত ছিলেন, অধ্যাপক ইন্দুজিৎ দাস, অধ্যাপক মুছলেহ উদ্দিন মাখন, মনিরুজ্জামান মনির, অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল, সাবেক চেয়ারম্যান আবুল ফজল হোসেন, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ আলী হাসান সবুজ সহ বিভিন্ন কর্মী সমর্থকরা এই অনুষ্ঠানে যোগদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে